সমালোচনা কি? মানুষ কেনো সমালোচনা করে? সমালোচনা থেকে বাঁচার জন্য কি করা উচিত? - What is Criticism?
- Aug 3, 2021
- 3 min read
Updated: Aug 10, 2021
আমরা যখন অন্যকারো কাজের ভুল নিজের মত করে বিচার করতে যাই তখন তাকে বলে সমালোচনা (Criticism)।

সমালোচনা আমাদের জীবনের বড় একটি অংশ। আমরা শত চেষ্টা করেও সমালোচনা এরাতে পারি না। আপনি যত ভালো কাজই করুন না কেন এক শ্রেনীর মানুষ আপনার সমালোচনা করবেই। তবে সমালোচনার কিন্তু অনেক ভালো দিকও রয়েছে। তাই কারো সমালোচনায় হতাশ না হয়ে প্রয়োজন তা থেকে শিক্ষা নেয়া এবং নিজেকে উন্নত করা।
সমালোচনা দুই প্রকারঃ
১. গঠনমূলক সমালোচনা (Constructive Criticism)
২. ধ্বংসাত্মক সমালোচনা (Destructive Criticism)
গঠনমূলক সমালোচনাঃ
মানুষ মাত্রই ভুল করে। কেউ কোনো ভুল করলে সেই ভুলের জন্য তার সমালোচনা করা উচিত। পাশাপাশি এই ভুলগুলো ঠিক করার জন্য তার কি কি করা দরকার তা বলে দেয়া, যাতে সে পরবর্তীতে আর একই ভুল না করে। এটাকেই বলে গঠনমূলক সমালোচনা।
উদাহরণঃ "সবকিছু ঠিক আছে কিন্তু এ কাজটা এভাবে করা ঠিক হয়নি। তোমার উচিত ছিল ওভাবে করা। এখন থেকে সব কাজ ওভাবে করবে।"
একজন মামুষেকে গঠনমূলক সমালোচনা করলে সে নিজের ভুলগুলো বুঝতে পারে, নিজেকে আরো ইম্প্রুভ করতে পারে, তার মনোবল বৃদ্ধি পায়।
ধ্বংসাত্মক সমালোচনাঃ
অন্যদিকে, ধ্বংসাত্মক সমালোচনা হলো এর ঠিক উল্টো।
কেউ ভুল করলে তাকে ভুলগুলো ধরিয়ে না দিয়ে উল্টো তার অপমান করা, দোষারোপ কর বা গালমন্দ করা ইত্যাদি ধ্বংসাত্মক সমালোচনার উদাহরণ।
উদাহরণঃ "এই সামান্য কাজটা তুই করতে পারিস না? এখনই এই অবস্থা, ভবিষ্যতে কি করবি? তুই একটা অকর্মা, তোকে দিয়ে তো কিছুই হবে না।"
ধ্বংসাত্মক সমালোচনার মাধ্যমে একজন মানুষকে রীতিমত অপমানিত করা হয়৷ সে কাজ করার মনোবল হারিয়ে ফেলে, নিজের উপর থেকে আস্থা উঠে যায়। অনেক সময় আমাদের পরিবারের মানুষদের কাছ থেকেও এ ধরণের ধ্বংসাত্মক সমালোচনা শুনতে হয়।
মানুষ কেনো ধ্বংসাত্মক সমালোচনা করে?
মানুষ কেনোই বা এ ধরণের ধ্বংসাত্মক সমালোচনা করে তা পুরোপুরি নিশ্চিতভাবে বলা কঠিন৷ তবে-
১. কেউ আপনার প্রতি হিংসাপরায়ণ হলে এ ধরণের সমালোচনা করতে পারে। অর্থাৎ আপনার উন্নতি দেখতে তার ভালো লাগছে না তাই সে আপনার সমালোচনা করে আপনাকে তার যায়গায় নামিয়ে আনতে চাচ্ছে৷
২. কেউ আপনার কাজের দ্বারা বিরক্ত হলে৷ আপনার কোনো কাজ বা পোস্ট যদি কারো বিরক্তির কারণ হয় তবে রাগের মাথায় কেউ কেউ অনেক সময় সমালোচনা করে বসে। আমাদের পরিবারগুলোতে এ ধরণের সমালোচনা বেশি দেখা যায়।
৩. কিছু কিছু মানুষ নিজের জীবন নিয়ে ইনকিউর বা অনিরাপদ অনুভব করে। অর্থাৎ সবাই যখন সফলতার দিকে হাটছে তখন সে কিছুই করতে পারছে না। এ নিয়ে সে খুব চিন্তিত। এমন অবস্থায় সে সফল মানুষদের সমালোচনার দ্বারা এই ইনসিকিউরিটি দূর করার চেষ্টা করে৷
৪. সোশাল মিডিয়াগুলোতে এমন একদল মানুষ থাকবেই যারা শুধু ট্রল বা মজা করার জন্য আরেকজনের সমালোচনা করবে। এগুলো করেই তারা আনন্দ পায় এবং তাদের টাইম পাস করে৷
সমালোচনার শিকার হলে আমাদের কি করনীয়?
জীবনের একটা পর্যায়ে গিয়ে আমরা যে কেউ সমালোচনার শিকার হতে পারি। এক্ষেত্রে কিছু বিষয় লক্ষ রাখা উচিত।
১. কেউ সমালোচনা করলে আমাদেরকে বুঝতে হবে যে এটা কি গঠনমূলক সমালোচনা নাকি ধ্বংসাত্মক সমালোচনা। সে অনুযায়ী আমাদের পদক্ষেপ নিতে হবে।
২. কেউ গঠনমূলক সমালোচনা করলে তাতে কষ্ট না পেয়ে তার মতামত কে শ্রদ্ধার সাথে দেখতে হবে। পাশাপাশি নিজের ভুলগুলোকে অনুধাবন করতে হবে।
৩. আর কেউ যদি ধ্বংসাত্মক সমালোচনা করে সেক্ষেত্রে তার মতামতকে গুরুত্ব না দিয়ে উচিত নিজের উপর আস্থা রাখা।
৪. কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। অনেকেই আছেন সমালোচনার শিকার হয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো লাভ হয় না। যারা ধ্বংসাত্মক সমালোচনা করে তাদের উদ্দেশ্যই থাকে মানুষকে উপমানিত করা। এক্ষেত্রে তারা কোনো যুক্তির ধার ধারে না। তাই তাদের সাথে কথা বলে সময় নষ্ট করার চেয়ে চুপ থাকা উত্তম।
৫. ধ্বংসাত্মক সমালোচনাকারীদের চিহ্নিত করা। আমাদের বৃত্তে যারা এ ধরণের সমালোচনা করে তাদের চিনে রাখা এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত।
এ জগতের কেউই ভুলের ঊর্ধ্বে নয়। ভুল সবাই করে। তাই ভুলের সমালোচনা করা বৈধ৷ গঠনমূলক সমালোচনা যেমন একজন মানুষের সেই ভুলগুলো সুধ্রাতে সাহায্য করে তেমনি ধ্বংসাত্মক সমালোচনা মানুষের আত্নবিশ্বাসকে বিনষ্ট করে দিতে পারে। তাই সমালোচনা করার সময় আমাদের উচিত এ বিষয়ে খেয়াল রাখা এবং অপরের উন্নতিতে দুঃখিত না হয়ে আনন্দলাভ করা।





Comments