top of page
Search

The IKEA Effect

  • Feb 20, 2022
  • 1 min read

আমাদের মস্তিষ্ক বিভিন্ন বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে। আজ তেমই একটা মজার ইফেক্ট সম্পর্কে জানলাম।


দ্যা আইকিয়া ইফেক্ট (The IKEA Effect)।


আমরা বেশিরভাগ সময় নিজেদের তৈরি কোনো কিছু অতিমাত্রায় মূল্যায়ন করি৷ সেটা হতে পারে কোনো লেখা, ফটো/ ভিডিও এডিটিং, পেইন্টং, গানের কভার, ফিচার বা আর্টিকেল যেকোনো কিছু যা আমরা পরিপূর্ণ এফোর্ট দিয়ে করে থাকি। আমাদের কাছে মনে হয় এটাই পার্ফেক্ট এবং আমি এটা নিয়েই খুশি।

কিন্তু বাস্তবে সেটা আরেকজনের কাছে খুবই এভারেজ লাগতে পারে। তখন আমরা অনেক সময় সেই সমালোচনাটা নিতে পারি না।


এইযে আমাদের ব্রেইন আমাদের পরিশ্রমের দ্বারা তৈরি কোনো কিছুকে সবথেকে সেরা ভেবে নেয় এটাই হচ্ছে আইকিয়া ইফেক্ট।



খুবই বিখ্যাত একটি সুইডিশ ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে IKEA, এর নামেই ইফেক্টটির নাম রাখা হয়েছে। আইকিয়া থেকে কখনো সম্পূর্ণ ফার্নিচার সেট তৈরি করে বিক্রি করা হয় না৷ তারা সবসময় তাদের ফার্নিচার (চেয়ার, টেবিল) পার্ট বাই পার্ট প্যাক করে ক্রেতার কাছে পাঠিয়ে দেয়৷ সাথে থাকে (হাউ টু এসেম্বল) ম্যানুয়াল। ক্রেতা সেই ম্যানুয়াল দেখে ঘরে বসেই পুরো ফার্নিচার তৈরি করে নেয়। ফলে তাদের কাছে অন্য ব্র‍্যান্ডের চেয়ে আইকিয়ার ফার্নিচার সেরা মনে হয়৷


আইকিয়া ইফেক্ট থেকে বাঁচার উপায় হলো, আমাদের তৈরি করা জিনিস এমন কাউকে দিয়ে মূল্যায়ন করা যারা সঠিক ও নিরপেক্ষভাবে আমাদের কাজের মূল্যায়ন করবে৷ এতে আমাদের খারাপ লাগলেও কিছু করার নেই৷


 
 
 

Comments


14372307_1760888004185917_2115663295210837766_o.jpg

Hi there!

এই লিখাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো বিষয়ে যোগাযোগ করতে আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন।

আমার ফেসবুক পেইজঃ Shazid Al Mahmud 

 

 

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

All rights reserved 

bottom of page