লকডাউনে ইংলিশ বই বিড়ম্বনা
- Jul 14, 2021
- 3 min read
আজ একটা ইংলিশ বই কিনতে গিয়ে খুব বিড়ম্বনার স্বীকার হলাম।
এখন করোনা কালীন তো নীলক্ষেত বা বাংলাবাজারের মত বড় বড় বুক মার্কেটগুলো বন্ধই থাকে। তাই বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে অনলাইন থেকেই অর্ডার করতে হয়। আমি অবশ্য রকমারি (Rokomari.com) থেকেই বই অর্ডার করে থাকি। তাদের বুক কোয়ালিটি ভালো, আবার বই আসতেও খুব একটা সময় নেয় না। কিন্তু সমস্যা বাধে ইংলিশ বইগুলো নিয়ে, কারণ রকমারিতে বিদেশি বই তেমন একটা নেই বললেই চলে। আছে কেবল অনুবাদ, যা আমার মতে পড়া থেকে না পড়াই শ্রেয়। খুব কম অনুবাদই আছে যা মান সম্পন্ন। অধিকাংশই গার্বেজ। তাই একমাত্র উপায় ফেসবুক পেইজ।

আমি সাধারণত আত্ন-উন্নয়ন এবং ক্যারিয়ার বিষয়ক বই বেশি পড়ে থাকি যার অধিকাংশই ইংলিশ। আমাদের দেশে যদিও আত্ন উন্নয়নমূলক বই লেখক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে (যেমন- আয়মান সাদিক ভাই) তবে তা এখনো পর্যাপ্ত নয়। তাই বাধ্য হয়ে ইংলিশ বইগুলো কিনতে হয় আমাদের। আর ইংলিশ বই এর দাম হয় আকাশ ছোঁয়া।
তাই সেদিন এক পেইজে নক দিয়ে একটা বই এর দাম জিজ্ঞাসা করলাম। বইটার নাম "Non Designer's Design Book" বইটির লেখক রবিন উইলিয়ামস।
এটি মূলত গ্রাফিকস ডিসাইন ও টাইপোগ্রাফি কন্সেপ্ট এর উপ ভিত্তি করে লিখা খুব ভালো একটি বই৷
তো তারা বইটির দাম বলল ৪৫০০ টাকা অনলি।
এরপর আমি দুঃখিত বলে কেটে পড়লাম সেখান থেকে। কারণ আমার মত একজন ছাত্রের জন্য ৪৫০০ টাকা দিয়ে বই কেনা আর একজন অন্ধ ব্যাক্তির iphone 12 pro কেনা একই কথা।
এরপর আরো কয়েকটা পেইজ এ ট্রাই করলাম। কিন্তু কোনো ফলাফল আসলো না। অধিকাংশেরই স্টক আউট আর যাদের স্টক আছে তাদের জন্য আমি কিডনি বিক্রি করতে ইচ্ছুক না।
অবশেষে বিধাতা আমার দিকে চোখ তুলে তাকালেন। একটা পেইজ পেলাম যাদের কাছে বইটি আছে। তাদেরকে অগ্রিম থ্যাংকস দিলাম অনেকবার, কারণ তারা বইটির জন্য দাম চেয়েছে ৬০০ টাকা। ৬০০ টাকাও আমার জন্য বেশি কিন্তু বইটা অনেক কাজে আসবে আমার, তাই খুশি মনে অর্ডার করে দিলাম।
আমি আবার বই সংগ্রহ করতে ভালোবাসি তাই হার্ড কভার এর কথা জিজ্ঞাসা করলাম।
তারা বলল অতিরিক্ত ১০০ টাকা দেয়া লাগবে।
কোনো সমস্যা নেই, ১০০ টাকা দেয়াই যায়। তাহলে সর্বমোট ৭০০ টাকা। সবকিছু ঠিকঠাক। অর্ডার করে দিলাম।
এরপর শুধু অপেক্ষার পালা।
তারা খুব কম সময়ের মধ্যেই বইটি পাঠিয়ে দিল।
আমি তো মহাখুশি। নিজেকে খুব ভাগ্যবানদের একজন মনে হচ্ছিল। তারা অবশ্য বইটির দাম রাখলো ৬০০ টাকা। কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি হার্ড কভার দিয়েছিলাম আরো ১০০ টাকা।
ব্যাপার কি?
এরপর তারা বলল, এই বই এর হার্ড কভার হয়না।
কি মুশকিল। তারা অর্ডার করার সময় তো কিছুই বলেনি।
এরপর বই খুলে যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না।
তারা মেইন বইটি সম্পূর্ণ ফটোকপি করে আমাকে দিয়ে দিয়েছে। প্রিন্ট হয়েছে খুবই বাজে।
একটা ডিসাইনিং বই এর চিত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ হয় আর সেই চিত্রগুলোর বেশিরভাগই অস্পষ্ট।
আমি তাদের ম্যাসেজ করলাম, বই এর এ অবস্থা কেনো? উত্তর আসলো ফুড পান্ডার হেল্প লাইনের মত; সরি, দুঃখিত, এই বইটা এমনই, আসল বই এর দাম অনেক বেশি ইত্যাদি৷
আমি অবশ্য আর বেশি কথা বাড়াইনি কারণ এতে কোনো লাভ নেই। তারা বই আর ফেরত নিবে না। তবে খুব একটা শিক্ষা পেয়েছি। একদম পুঙ্ক্ষনু পুঙ্ক্ষ না জেনে শুধু টাকার পরিমাণ দেখেই আর কখনো কোনো বই অর্ডার করবো না।
আপনার জন্য ফ্রি এডভাইস⚠️
যদি বাংলা ভাষার বই কিনতে আগ্রহী থাকেন তবে রকমারি সবচেয়ে বেস্ট। তাদের ফিডব্যাক ও রেটিং সিস্টেম থাকার কারণে সহজেই বই এর প্রকৃত মান বের হয়ে আসে। কিন্তু যদি ইংলিশ বা অন্য যেকোনো ভাষার বই কিনতে চান তবে স্ব শরীরে নীলক্ষেত এর বুক মার্কেট বা বাংলাবাজারে গিয়ে কেনাই হবে সবচেয়ে উত্তম। শুধু শুধু অতিরিক্ত দাম ও সার্ভিস চার্জ দিয়ে এসব গার্বেজ কেনার মাঝে কোনো সার্থকতা নেই যদি না আপনার বাবা অত্যন্ত দানশীল ব্যাক্তি হয়ে থাকেন। এ বিষয়ে নিজে সতর্ক হোন, আপনার বন্ধুদেরকেও সতর্ক করুন। ধন্যবাদ।





Comments