top of page
Search

যারা খুব কম সময়ে বেশি বই পড়তে চান তাদের জন্য...

  • Jan 8, 2022
  • 2 min read

উপদেশগুলো মার্ক ম্যানসন (Subtle Art of not Giving a F*ck বই এর লেখক।) এর ভিডিও থেকে নেয়া। ২০২০ সালে মাত্র এক বছরে তিনি ৮১টি ডিসেন্ট সাইজ বই পড়ে শেষ করেছেন (তার দাবী)। তাই তিনি তার অভিজ্ঞতা থেকে বেশকিছু দ্রুত বই পড়ার টেকনিক শেয়ার করেন।

আমি ব্যাক্তিগতভাবে সেই টেকনিক ফলো করেছি এবং বলতে বাধ্য হচ্ছি টেকনিকগুলো আসলেই কাজে আসে। ছবিতে আমার এ বছরের বই পড়ার লিস্ট দিয়ে দিচ্ছি (এপ্রিল থেকে নভেম্বর)।



দ্রুত বই পড়ার টেকনিক ১:

শুধু একটি একটি করে বই না পড়ে (একাধিক জনরার) দুই বা তিনটি বই একসাথে পড়ুন। যেমন, একটি প্রডাক্টিভিটি জনরার, একটি ফিকশন ও একটি ফাইন্যান্স রিলেটেড বই পাশে রাখতে পারেন৷ যখন যে জনরা পড়তে ইচ্ছা করবে তখন সেটাই পড়বেন। একটি পড়া শেষ হয়ে গেলে একই জনরার আরেকটা বই দিয়ে রিপ্লেস করবেন। এভাবে একই সময়ে তিন জনরার তিনটি বই শেষ করা সম্ভব৷ তবে শুরুতে দুইটি জনরা দিয়ে শুরু করতে পারেন।


দ্রুত বই পড়ার টেকনিক ২:

আপনি ঘরের যে স্থানে সবচেয়ে বেশি সময় কাটান সেখানে বইগুলো রাখুন, যাতে বইগুলো সবসময় আপনার নজরে আসে। খুব সাধারণ কিন্তু খুবই কার্যকরী একটি টেকনিক। আমি সবসময় আমার পছন্দের তিনটি বই (টেবিলে সাজিয়ে না রেখে) বালিশের পাশে রেখে দেই। এরপর যখনই আমি বিছানায় যাই তখনই বইগুলো নজরে আসে এবং পড়ার কথা মনে পরে।


দ্রুত বই পড়ার টেকনিক ৩:

অনেকে বিশ্বাস করে একটি বই ধরলে সেটা অবশ্যই শেষ করতে হবে যেভাবেই হোক। জানিনা কেন মানুষ এটা মনে করে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। নাটক, সিনেমা, গান যেমন ভালো না লাগলে আমরা একটু দেখে রেখে দেই, তেমনি বইও সবসময় ভালো হয়না। একটা বই পড়ে ভালো না লাগলে সেটা পড়ে অযথা সময় নষ্ট করা ঠিক না। সেটার যায়গায় অন্য কোনো ভালো বই পড়া উচিত।


দ্রুত বই পড়ার টেকনিক ৪:

মুখে উচ্চারণ করে পড়া থেকে মনে মনে পড়লে দ্রুত পড়া যায়। অনেক সময় (নন-ফিকশনের ক্ষেত্রে) কোনো কোনো চাপ্টার তেমন গুরুত্বপূর্ণ মনে হয়না। আবার কিছু লেখক একটা বিষয় নিয়ে একধিক চাপ্টারে আলোচনা করে। সেক্ষেত্রে চাপ্টারটি স্কিপ করে ফেলা যায়। একটি বইয়ের সকল অধ্যায়ই যে মন দিয়ে পড়তে হবে এমন কোনো ধরাবাধা নিয়ম নেই।

.

.

আমার কোনো কালেই ক্লাসের বাইরের বই পড়ার অভ্যাস ছিল না। ২০২০ সালে আমার পড়া বই এর সংখ্যা ছিল পাঁচ এরও কম। ২০২১ এর শুরুর দিকে ফারহান ভাই নিউ ইয়ার-রেজলুশন নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলেন। সেটা থেকে ইন্সপায়ারড হয়েও আমিও একটা রেজুলেশন তৈরি করি যে, এই বছর আমি কমপক্ষে ১২ টা বই শেষ করবো। এখন তো ১৭টা হয়ে গেলো৷ 🙂

(Thank you Farhan Vai, your videos are really inspiring.)

 
 
 

Comments


14372307_1760888004185917_2115663295210837766_o.jpg

Hi there!

এই লিখাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো বিষয়ে যোগাযোগ করতে আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন।

আমার ফেসবুক পেইজঃ Shazid Al Mahmud 

 

 

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

All rights reserved 

bottom of page