top of page
Search

কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • Jul 12, 2021
  • 1 min read

২৮ বছর পর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিওনেল মেসির দল আর্জেন্টিনা।


এটা যেকোনো আর্জেন্টাইন ফ্যানের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই ট্রফিটা যতটা না আর্জেন্টিনার তার চেয়ে বেশি লিওনেল মেসির। মেসির ক্যারিয়ারের শেষ সময় ঘনিয়ে এসেছে। বর্তমান সময়ের একজন অসামান্য ও অতুলনীয় ফুটবলার, ক্লাবে যে সব সময়ই ধরা ছোয়ার বাইরে। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তেমন ভাবে কখনো ফুটে উঠতে দেখা যায়নি এই ফুটবলারকে। ফল সরূপ, আর্জেন্টিনার হয়ে ফলাফল ছিল প্রায় শূন্য। কেউই চাচ্ছিল না যে, মেসির মত একজন কিংবদন্তি খালি হাতে অবসরের পথে হাটুক। আজ লাখো মানুষের সেই আশা পূরণ হলো। মেসির হাতে জলে উঠলো কোপা আমেরিকার ট্রফি।

ব্রাজিলের হয়ে কিছু কথা বলতেই হয়, তারা তাদের নিজেদের মাটিতে যথেষ্ট দিয়েছে। তাদের হারানোর তেমন কিছুই নেই কারণ ২০১৯ এর কোপা আমেরিকার চ্যাম্পিয়নও ছিল ব্রাজিল। তবে একটা কথা, আমার কাছে ব্রাজিলের এবারের টিমকে পূর্বের তুলনায় অনেকটা দুর্বলই মনে হয়েছে। ছোট বেলা থেকেই আমি ব্রাজিলকে খুব এটাকিং ফরমেটে খেলতে দেখতে অভ্যস্ত, প্রতি পক্ষের শক্ত ডিফেন্স ভেদ করে গোল দিতে তাদের জুড়ি নেই। কিন্তু আজকের ব্রাজিল ছিল অনেক ভিন্ন। শুরু থেকেই খুবই ডিফেন্সিভ খেলার চেষ্টা করেছে ব্রাজিলিয়ান প্লেয়ার রা। শেষের দিকে যদিও কিছুটা এটাকিং খেলার চেষ্টা করেছিল কিন্তু ততক্ষনে অনেক দেড়ি হয়ে গিয়েছিল। তবে আর যাই হোক, ব্রাজিল আর্জেন্টিনার খেলা মানেই যে, পুরো দেশব্যাপী একরকম উত্তেজনা বিরাজ করার কথা তা পুরো দমেইছিল। দিনটাকারো কারো জন্য খুব ভালো ছিল, কারো কারো জন্য ছিল খারাপ। তবে, হার জিত খেলারই একটা অংশ। তাই নিজের দলের জন্য মন খারাপ না করে আশাবাদী হয়ে দলের পাশে থাকাই শ্রেয়। শুভ কামনা সকলের জন্য।

 
 
 

Comments


14372307_1760888004185917_2115663295210837766_o.jpg

Hi there!

এই লিখাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো বিষয়ে যোগাযোগ করতে আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন।

আমার ফেসবুক পেইজঃ Shazid Al Mahmud 

 

 

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

All rights reserved 

bottom of page