ইংল্যান্ড যে কারণে তাদের লকডাউন তুলে নিল- Corona Pendemic in UK
- Jul 7, 2021
- 2 min read
ইদানিং শুনলাম ইংল্যান্ড এ বা ব্রিটেন বা যুক্তরাজ্যে যে যাই বলেন না কেনো, ওখানে করোনা ভাইরাসের সকল রেস্ট্রিকশন বা নিয়মকানুন যা ছিল; যেমন মাস্ক না পড়ে বের হওয়া যাবে না, সব মানুষ থেকে তিন ফিট দূরে থাকতে হবে, লকডাউনে বাসায় থাকতে হবে ইত্যাদি ইত্যাদি সব নিয়মকানুন উঠিয়ে দেয়া হয়েছে। আসলে এর কারণ কি?
আপনাদের মনে আছে কিনা জানিনা না এর আগেও কিন্তু ব্রিটেনে এমন কাজ করা হয়েছিল একদম শুরুর দিকে। সম্ভবত ২০২০ এ। হার্ড ইমিউনিটি (Hard Immunity) নামের একটা কনসেপ্ট কে মাথায় রেখেই মূলত এই কাজটা তারা করেছিল। হার্ড ইমিউনিটি মানে হলো; ভাইরাস জনিত রোগ যখন একবার কারো হয়ে যায় তখন তার বডিতে একটা এন্টিবডি বা এন্টিভাইরাস রেখে যায় যার ফলে এই রোগটা দ্বিতীয় বার আর হয়না। কিন্তু করোনা ভাইরাস অন্যান্য ভাইরাসের মত না, এর আবার অনেক ভ্যারিয়েন্ট আছে লোকির মতো। যার কারণে একজন করোনা থেকে সেরে উঠলে তার আবারও করোনা হওয়ার সম্ভাবনা থাকে। এই ভুলের কারণে ব্রিটেনে তখন অনেক লোক আক্রান্ত হয়েছিল। তখন বাধ্য হয়ে সরকার লকডাউন দিল।
তো এখন ২০২১ সালের জুলাই এ এসে ব্রিটেন আবার তাদের আগের ফরমেটে ফিরতে ইচ্ছুক। ওরা জানে এর রিস্কটা। এখন ডেল্টা ভেরিয়েন্টের যুগ। এই রকম বোল্ড ডিসিশনে হিতে বিপরীত হতে পারে। এরপরও এই সিদ্ধান্ত কেনো? স্কাই নিউজের একটা আর্টিকেলে দেখলাম তারা এর পেছনে দুইটি কারণ উল্লেখ করেছে। প্রথমত, ব্রিটেন বিগত কয়েকমাস ধরে তেমন উল্লেখযোগ্য হারে রোগী বাড়তে দেখেনি, ওদের হসপিটাল বেড এখনো যথেষ্ঠ খালি। দ্বিতীয়ত, ওদের এডাল্ট পপুলেশনের ৮০ ভাগের বেশি ভেক্সিন নিয়ে নিয়েছে৷ যদিও এখনো ২০ ভাগ বাকি, এই বিশ ভাগও শীঘ্রই নিয়ে নিবে। তাই ওরা এখন এতটা কনফিডেন্ট। তবে রিস্ক তো একটা রয়েই যায় কারণ এই ২০ ভাগের মধ্যেও মিউটেশন হতে পারে, যেটা আরো শক্তিশালী ভাইরাস তৈরি করতে সক্ষম।
দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তবে আর যাই হোক, এই ডিসিশনটা অনেকটা ওদের গেমবিট এর মত। লাক ভালো হলে ওদের ইকোনমি ইউরোপের টপে থাকবে আর লাক খারাপ হলে একদম নিচে।





Comments