top of page
Search

অভাব এবং আমি

  • Jul 16, 2021
  • 2 min read

"আমাদের যা আছে তা নিয়েই খুশি থাকা উচিত"

বহুবার শোনা একটা বাক্য। কিন্তু বুঝতে অনেকদিন লেগে যায়।


একটা সময় ছিল, যখন স্বপ্নে দেখতাম আমার একটা বাটন ফোন থাকবে। একটা ফেসবুক আইডি থাকবে, মানুষ আমাকে ফ্রেন্ড বানাবে। ক্লাস ৯ এ থাকতেই এ স্বপ্নপূরণ হয়ে গেলো।

ক্লাসের এক বন্ধুর থেকে ৩০০ টাকা দিয়ে নোকিয়া ২৭০০ ক্লাসিক ফোনটা যখন হাতে পেলাম মনে হলো যেনো আকাশের চাঁদ হাতে পেয়ে গেলাম।


কিন্তু ধীরে ধীরে খেয়াল করলাম আমার একটা টাচ ফোন দরকার, এই ফোনে অনেক কাজই করা সম্ভব না। মুভি দেখা যায় না, গেমস খেলা যায়না, ইউটিউব আসে না, ক্যামেরে একদমই বাজে, বন্ধুদের সামনে এই ফোন বের করতেও যেনো লজ্জা। এরপর অবশ্য বেশিদিন লাগলো না একটা টাচ ফোন পেতে।

এস এস সির পর পরই বাসায় ওয়াইফাই এল, ভাইয়া একটা টাচফোন গিফট করলো, আনন্দ যেন কমছেই না। সে আনন্দ মলিন হতেও অবশ্য বেশিদিন লাগলো না।

টাচফোনে সব কাজ করা যায়না; ভালো ভালো গেমস তো সব পিসি তে, এই মোবাইলের গেমস শুধু বাচ্চারা খেলে, ক্যামেরাটাও ভালো না বেশি একটা, টাইপিং শিখা যায়না, অফিশিয়াল কাজের জন্যও কম্পিউটার দরকার পরে, আবার নতুন একটা সাব্জেক্ট এসেছে ইন্টারে, নাম "আইসিটি"। এটার জন্য তো কম্পিউটার একটা চাই ই চাই।

বাসার কেউ রাজি হলো না, কারণ আমি গেমসের প্রতি অনেক বেশি আসক্ত ছিলাম। কিন্তু আম্মু তার জামানো টাকা দিয়ে আমার জন্য একটা কম্পিউটারের ব্যাবস্থা করেই ফেলল। এটা প্রায় ৪ বছর আগের কথা। তখন প্রায় ৫০ হাজার টাকা দামের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডযুক্ত একটা ল্যাপটপ ছিল আমার। অধিকাংশ গেমই চোখ বন্ধ করে চলার কথা আর বাকি কাজ তো কোনো ব্যাপারই না। অনেক খুশি ছিলাম ল্যাপটপটা পেয়ে, আমার জীবনের সেরা কিছু গেমিং এক্সপেরিয়েন্স হয়েছিল এই ল্যাপটপটা দিয়ে।


এরপর ধীরে ধীরে গেমের ভুত চলে গেলেও নতুন করে যুক্ত হলো মুভি আর সিরিজের ভুত। সত্যি বলতে এই ভুতটা এখনো রয়ে গেছে। এর মাঝে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেল যেখানে হাই লেভেল ভিডিওগ্রাফি, মোশন গ্রাফ্স এবং টাইপোগ্রাফির প্রয়োজন পরে।


আজ ১৬ জুলাই ২০২১। ল্যাপটপ টা আমার কাজের ভার নিতে নিতে ক্লান্ত। একই সাথে এডোবির ৩ টা সুপার পাওয়ারফুল সফটওয়্যার প্লাস গুগল ক্রোম প্লাস ফাইল এক্সপ্লোরার একসাথে চালাতে হচ্ছে। ১০মিনিট পর পর হ্যাং খাচ্ছে। ১ ঘন্টার কাজ করতে ২ ঘন্টা লাগছে। আমি যে কাজগুলো করছি তার জন্য এমনিতেই ল্যাপটপ প্রিফারেবল না। ৮ জিবির ল্যাপটপ আর কতটুকুই বা লোড নিতে পারবে৷ এখন আমার শখ একটা ডেক্সটপ পিসি সেট আপ করা। পুরো রুমটা লাইটিং করবো, টেবিল থাকবে সুন্দর একটা ৩২ ইঞ্চি মনিটর ও পাশে কিছু মার্ভেলের ক্যারেক্টার মডেল।

[ছবি: আমার স্বপ্নের পিসি বিল্ড]


আগে ইউটিউবে ল্যাপটপ আর স্মার্টফোনের রিভিউ দেখতাম, এখন পিসি সেটআপ ওয়ার দেখি আর ভাবি এত বছরেও তেমন কিছু চেঞ্জ হয়নি। অভাব নামক জিনিসটা রয়েই গেছে। রণজিত স্যার একবার বলেছিলেন, মানুষের অভাব অসীম। কথাটা হয়তো তাহলে সত্যিই।

 
 
 

Comments


14372307_1760888004185917_2115663295210837766_o.jpg

Hi there!

এই লিখাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো বিষয়ে যোগাযোগ করতে আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন।

আমার ফেসবুক পেইজঃ Shazid Al Mahmud 

 

 

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

All rights reserved 

bottom of page