
আর্জেন্টিনা বনাম ব্রাজিল (কোপা আমেরিকা- ২০২১)
- Jul 11, 2021
- 2 min read
আজ কোপা আমেরিকার ২০২১ ফাইনাল। খেলবে আর্জেন্টিনা বনাম ব্রাজিল। ফুটবল ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় দুটি দল। নীঃন্দেহে এটি হবে এই দশকের সেরা ম্যাচগুলোর একটি।

আমাদের ভারত উপমহাদেশের মানুষের মধ্যে ফুটবল প্রীতি সম্ভবত সেই সত্তুর/ আশির দশক থেকেই। তখন থেকেই এদেশের মানুষ সুদূর দক্ষিন আমেরিকার দল ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট করতো। এর পেছনে অবশ্য কারণ রয়েছে৷ অধিকাংশের মতে, তখন বিখ্যাত এই দেশ দুটির কন্ডিশন ছিল তৃতীয় বিশ্বের দেশগুলোর মত। তাদের অর্থনৈতিক কন্ডিশন ভালো না থাকলেও ফুটবল নিয়ে তারা ছিল অপ্রতিরোধ্য। তখন ছিল ম্যারাডোনা ও পেলের যুগ, তাদের সাথে ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোও হার মেনে নিত। এদেশের মানুষ যেন তাদের মাঝে নিজেদের দেশকে দেখতে পেত। তখন থেকেই মূলত আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান ফুটবল বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছিল। এখন সেই স্থানে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মত দলগুলো চলে আসতে শুরু করেছে। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রভাব এখনো যে রয়েছে তা আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ আসলে টের পাওয়া যায়।
কারা জিতবে?
এখন আশা যাক আজজের খেলার প্রসংগে। আমি ব্যাক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্ট করি। কিন্তু এ দলে মেসি থাকা সত্ত্বেও আর্জেন্টিনার হারার সম্ভাবনা অধিক। এর মূল কারণ, মেসি কে জতীয় দলে কখনই সেভাবে ফুটতে দেখা যায়নি আবার বর্তমান ব্রাজিল টিম খুবই দক্ষ খেলোয়াড় দিয়ে ভরপুর।
বর্তমান আর্জেন্টাইন স্কোয়াডঃ🇦🇷


আমি মনেকরি আজকের ম্যাচে ব্রাজিলই সবচেয়ে ফেবারিট টিম। তাদের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের টিম কম্পোজিশন থেকে শুরু করে প্লেয়াররা সবাই খুবই ভালো ফর্মে রয়েছে। তাদের প্লেয়ার রেটিংও আর্জেন্টিনার প্লেয়ারদের থেকে হাই। এর উপর তাদের রয়েছে নেইমার, অসম্ভব স্কিলফুল একজন ফুটবলার।
বর্তমান ব্রাজিলিয়ান স্কোয়াডঃ🇧🇷


আজকের ম্যাচে শেষ পর্যন্ত যেই জিতুক না কেনো, আশাকরি ম্যাচটি উপভোগ্য হবে। আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে যে জোয়ার আমাদের সোশাল মিডিয়াতে দেখা যায় তেমনটা মাঠেও দেখা যাবে, সেই কামনা করি। আর আমরা যারা নিজেদের দল নিয়ে খুব বেশি সেন্সিটিভ, তারা আরেকটু ধৈর্য ধারণ করি। খেলা কে খেলার যায়গায় রেখে নিজেদের জীবনে তার প্রভাব না ফেলতে দেই। চলুন উপভোগ করি।





Comments