top of page
Search

'Tesla কে যখন গুগলের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল ইলন মাস্ক'

  • Sep 24, 2021
  • 2 min read

২০১২-১৩ সালের কথা। টেসলার রোডস্টার মডেল তখন বেশ জনপ্রিয়তা। S সিরিজের গাড়িগুলোর কাজ সবে মাত্র শুরু হয়েছে। এই গাড়িগুলা ছিল অনেকটা লিমিটেড এডিশন, তাই আমেরিকার নামীদামী মানু্ষরা এই গাড়ি প্রি অর্ডার করার জন্য হুমরি খেয়ে পড়ে। একে তো স্টাইলিশ গাড়ি, তার উপর ইলেক্ট্রিক। দামটাও মধ্যবিত্ত্যদের হাতের নাগালে। ইলেকট্রিক গাড়ি তেলের গাড়ি থেকে সাশ্রয়ী৷ সবাই চাচ্ছিল এই গাড়ি নিয়ে একটু ফ্লেক্স করতে, নিউ এরাতে প্রবেশ করার শখ কারই বা না থাকে? রোডস্টার মডেলের গাড়িগুলোর ক্ষেত্রেও অনেকটা এমনই হয়েছিল৷


কিন্তু এই এস সিরিজের গাড়িগুলো যখন রাস্তায় নামানো হয় তখন এই গুলাতে অনেক ধরণের বাগ (Bug) বা ত্রুটি ধরা পরে। যেমন, পার্কিং সেন্সর ঠিকভাবে কাজ করছিলনা, আবার দরজা ঠিক ভাবে ওপেন হচ্ছিল না ইত্যাদি ইত্যাদি। ইলন মাস্ক এমনিতেই অনেক একগুয়ে মানুষ। সে চাচ্ছিল তার গাড়িগুলো হবে পারফেক্ট। সেখানে এ সকল বাগ ধরা পরলে কাস্টোমারা কমপ্লেইন করবে। টেসলার ব্র‍্যান্ড ভ্যালু কমে যাবে। তাই সে আবার নতুন করে এই গাড়িগুলো মেরামত করা শুরু করে।


এদিকে শুরু হয় আরেক ঝামেলা। কর্মচারীদের খরচ, বিদ্যুৎ বিল, মেরামতের খরচ সামলাতে যেয়ে মানুষের প্রি অর্ডারের টাকাও শেষ। এদিকে গাড়ি বিক্রি হয়নি একটাও। ইলন মাস্ক তখন বাধ্য হয়ে টেসলার বড় বড় কর্মচারীদের ছাটাই করতে শুরু করে। ছোট কর্মচারীদের প্রমোশন করা হয়। ইঞ্জিনিয়ার, ডিজাইনার, কর্মকর্তা সবার একটাই দায়িত্ব, সবাই সেলসম্যান হয়ে যাও। আর গাড়ি বিক্রির ব্যবস্থা কর। ব্যাংক থেকে বড় অংকের লোন নেয়া হয়৷ কিন্তু এত বড় কোম্পানি, লোনের টাকায় আর কত দিনই বা চলবে?


টেসলার একাউন্টে আর মাত্র ১/২ সপ্তাহ চলার মত টাকা আছে। এরপর কোম্পানিটি দেউলিয়া হয়ে যাবে। এই সিচুয়েশনে ইলন মাস্ক শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় টেসলাকে গুগলের কাছে বিক্রি করে দিবে। গুগলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও 'ল্যারি পেইজ' ছিল ইলন মাস্কের ভালো বন্ধু। তারা এ বিষয়ে আলোচনায় বসে। সিদ্ধান্ত নেয়া হয়, টেসলা কোম্পানিকে গুগল ৬ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিবে। টেসলার যত ঋণ ছিল সব গুগল পরিশোধ করবে। ইলন মাস্ক চাইলে টেসলাতে থাকতে পারবে কিন্তু সকল ক্ষমতা থাকবে গুগলের হাতে। এই সম্পূর্ণ ব্যাপারটা পুরোপুরি গোপন রাখা হয়, এমনকি মিডিয়াকেও জানানো হয় না।

এদিকে ইলন মাস্ককে এক সপ্তাহের মত সময় দেয়া হয় কোম্পানিকে সম্পূর্ণ গুছিয়ে আনতে। এক সপ্তাহ পর মিডিয়াতে অফিশিয়াল ভাবে জানিয়ে দেয়া হবে টেসলার নতুন মালিক এখন গুগল।


এই সময় একটা অস্বাভাবিকভাবে ঘটনা ঘটে। ইউরোপে টেসলার কিছু কর্মচারী মিলে এস সিরিজের প্রায় ৫০০ গাড়ি বিক্রি করে ফেলে। হঠাৎ করেই আবার ১ বছর চলার মত মূলধন এসে পরে টেসলার হাতে। টেসলার ইতিহাসে এই ঘটনা মিরাক্কেলের চেয়ে কোনো অংশে কম না। ইলন মাস্ক দ্রুত গুগলের সাথে চুক্তি বাতিল করে এবং নতুন করে গাড়ি উৎপাদনের দিকে নজর দেয়। টেসলার শেয়ার মূল্য হয়ে যায় আকাশ ছোঁয়া। যেই টেসলাকে গুগল মাত্র ৬ বিলিয়ন ডলারে প্রায় কিনে ফেলেছিল সেই টেসলা মোটরস এর বর্তমান মূল্য ৮৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই টেসলাই ইলন মাস্ককে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যাক্তিদের তালিকায় নাম লিখাতে সাহায্য করেছে।


(ইলন মাস্কের বায়োগ্রাফি "Tesla SpaceX and the Quest for a Fantastic Future থেকে নেয়া।)

 
 
 

Comments


14372307_1760888004185917_2115663295210837766_o.jpg

Hi there!

এই লিখাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো বিষয়ে যোগাযোগ করতে আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন।

আমার ফেসবুক পেইজঃ Shazid Al Mahmud 

 

 

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

All rights reserved 

bottom of page