Simple Email Marketing
- Jul 13, 2021
- 2 min read
আজ ইমেইল মার্কেটিং নিয়ে একটু জানলাম। ব্যাপার টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো, তাই আপনাদের সাথেও কিছু শেয়ার করি। ডোনাল্ড মিলারের লেখা Building A Story Brand বইটা Wall Street Journal এর নাম্বার ওয়ান বেস্ট সেলার ছিল। নতুন উদ্যোক্তাদের বইটি একবার হলেও পড়া উচিত। এই বইটিতে লেখক ইমেইল মার্কেটিং কে অনেক জোর দিয়ে উল্লেখ করেছেন।

ইমেইল মার্কেটিং কি? বর্তমান সময়ে একজন মানুষ সবচেয়ে বেশি সময় কাটায় তার স্মার্টফোনের সাথে। সেই স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ইমেইল। আর সেই ইমেইলকেই যদি আমরা আমাদের ব্যবসার প্রচারণার জন্য ব্যাবহার করি তখন তাকে বলে ইমেইল মার্কেটিং। অনেকের কাছেই ইমেইলকে অন্যান্য সোশাল প্লাটফর্ম এর তুলনায় অনেক দুর্বল মনে হতে পারে কিন্তু লেখকের মতে ইমেইল হলো অনেকটাই ফর্মাল এবং সোশাল মিডিয়া মার্কেটিং এর তুলনায় ইমেইল মার্কেটিং অনেক বেশি এফেক্টিভ। ইমেইল মার্কেটিং এর প্রথম ধাপ ইমেইল কালেক্ট বা সংগ্রহ করা। প্রথমত, আমাদের রেগুলার কাস্টোমারদের থেকে ইমেইল চাওয়া যেতে পারে যাতে পরবর্তীতে কোনো বিষয়ের আপডেট দিতে তাদের ইমেইল করা যায়। দ্বিতীয়ত, আমাদের ব্যবসা সংশ্লিষ্ট ওয়েবসাইট বা পেইজ থাকলে যেখান থেকে পটেনশিয়াল কাস্টোমারদের ইমেইল সংগ্রহ করা যায়। এক্ষেত্রে কোনো ফ্রি কোর্স বা গুরুত্বপূর্ণ কোনো পিডিএফ এর বিনিময়ে তাদের ইমেইল চাওয়া যেতে পারে। যেমন, অনেক ওয়েবসাইটেই এখন পপ আপ (Pop up) এর মাধ্যমে অনেক ফ্রি কোর্স বা পিডিএফ প্রচার করা হয় এবং আগ্রহী কাস্টোমারদের ইমেইল চাওয়া হয়। এভাবে পরবর্তীতে প্রচারণার জন্য বিপুল পরিমাণ সম্ভাব্য কাস্টোমারদের ইমেইল হাতের মুঠোয় চলে আসে। ইমেইল আবার কেউ পড়ে নাকি? ইমেইল মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা হলো, ইমেইল কেউ না পড়লেও তাদের ইমেইল ফিড বা নোটিফিকেশন বাড়ে এর রিমাইন্ডার চলে আসে। এর ফলে, একজন ক্রেতা অবচেতনভাবেই সে ইমেইল কে মনে রাখে৷ পরবর্তীতে তার কোনো প্রয়োজনে সবার প্রথমে সেই ইমেইল প্রদানকারী প্রতিষ্ঠানকে স্থান দেয়৷ তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে কাউকে যেন বার বার ইমেইল করে বিরক্ত করা না হয়। এক গবেষণায় দেখা যায়, প্রতি ১০০ জনে ২০জন মানুষ তাদের ইমেইল নিয়মিতভাবে চেক করে। তাই ইমেইল লিখার মানের দিকেও লক্ষ রাখা প্রয়োজন। অহেতুক কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোই আগে বলা শ্রেয়। কোনো নতুন পন্য বা অফার আসলে তা এই ইমেইলের মাধ্যমে সহজেই কাস্টোমার দের জানিয়ে দেয়া যেতে পারে। আর এভাবে ইমেইল মার্কেটিং ব্যাবহার করে আমরা অতি সহজের আমাদের ক্ষুদ্র ব্যবসাগুলোকে সম্প্রসারণ করতে পারি।





Comments