Pet Sematary
- Jan 8, 2022
- 1 min read
“If I had my way about it, I still would not have published Pet Sematary, I don’t like it. It’s a terrible book—not in terms of the writing, but it just spirals down into darkness."
- Stephen King

Pet Sematary কে বলা হয় স্টিফেন কিং এর 'ওয়ান অফ দ্যা ডার্কেস্ট এন্ড ডিস্টার্বিং নোভেল৷' বইটা প্রথম প্রথম প্রকাশিত হয় ১৯৮৩ সালে। অবশ্য তিনি বইটির লেখা শেষ করেছিলেন বেশ আগেই৷ বইয়ের ডিস্টার্বিং থিম এর কারণে তিনি অনেক বছর এটা প্রকাশের সাহস করেননি। তিনি চেয়েছিলেন এই বইটা সারাজীবন অপ্রকাশিতই থাকুক। শেষ পর্যন্ত আর্থিক ক্ষতি সামাল দিতে বাধ্য হয়ে তাকে বইটা প্রকাশ করতে হয়। এরপর থেকে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে বইটি।
বইটা নিয়ে সিনেমাও তৈরি হয়। একটা ১৯৮৯ সালে এবং অপরটি ২০১৯ সালে। তবে বইটা যতটা জনপ্রিয়তা অর্জন করেছে, এর সিনেমাদ্বয় তার ধারে কাছেও যেতে পারেনি।
ব্যাক্তিগতভাবে আমি হরর জনরার অনেক বড় ফ্যান। বইটা সম্পর্কে জানার পর থেকেই বিভিন্ন বুক সেলিং পেইজে খোঁজ করতে থাকি। বেশ কিছুদিন খোজাখুজির হতাশ হয়ে যাই, কোথাও পাওয়া যাচ্ছিল না বইটা। অবশেষে, Go Bookish নামের একটা পেইজ থেকে নক করলো, তারা বইটা ইম্পোর্ট করে এনে দিবে তবে তার জন্য ৩০ দিন সময় লাগবে, সাথে কিছু অতিরিক্ত টাকাও গুনতে হবে। কি আর করা।
আজ এই বৃষ্টি ভেজা দিনে বইটা হাতে পেলাম। নতুন বছরটা ভালই কাটবে দেখছি!





Comments