top of page
Search

Mohanagar Web Series Review (Bangla)

  • Sep 12, 2021
  • 2 min read

একজন তো বলতেছে এইটা না দেখলে আমার আর কোনো ওয়েব সিরিজই দেখার অধিকার নাই। আজ একটু সময় হাতে ছিল, তাই বসে পড়লাম দেখতে "মহানগর"।



নো স্পয়লার❕


Plot: ঢাকা মহানগরের টিপিকাল একজন ওসি হারুন উর রশিদ। তিনি ভুলবসত দেশের বড় সর এক রাজনৈতিক নেতার ছেলে আফনান চৌধুরীকে আটক করে নিয়ে এসেছেন থানায়। কোনো এক পার্টি থেকে ফেরার পথে একজন সাইকেল চালকের উপর গাড়ি উঠিয়ে দেয় আফনান চৌধুরী। পুলিস তাকে হাতে নাতে ধড়ে ফেলে। নরমাল এক্সিডেন্ট কেইস আবার রাজনৈতিক নেতার ছেলে। অল্প কিছু ঢাললেই কাজ হয়ে যাওয়ার কথা। ওসি হারুন ভাবলেন এইত সুযোগ কিছু কামিয়ে নিলে মন্দ কি? এদিকে সেই থানারই একজন সৎ ও নিষ্ঠাবান অফিসার মলয় কুমার ওসি হারুনের এই মতলবে একদমই খুশি হতে পারছেন না।


মধ্যবিত্ত ঘরের ছেলে আবির। রাতে পার্টি শেষ করে বান্ধবীকে নিয়ে ফেরার পথে একটু পুলিশি ঝামেলায় পরে যায়। তেমন কোনো ব্যাপার না। গাড়ির কাগজ পত্র সবঠিকই আছে। শুধু একটু থানায় গিয়ে কথা বললেই কাজ হয়ে যাবে। কিন্তু কি আজব ব্যাপার, তার কথা যেন কেউ শুনছেই না। থানার পুলিসরা সব এখন একটু অন্যদিকে ব্যাস্ত।


এদিকে সেই থানার এসি (AC) শাহানা হুদা এসে উপস্থিত। কেইসটা যেন ঠিকভাবে পরিচালিত হয় এবং আসল অপরাধীকে যেন শাস্তির আওতায় আনা যায়, সেটা নিশ্চিত করা তার দায়িত্ব। কিন্তু ওসি হারুনের আচরণ এমন সন্দেহজনক মনে হচ্ছে কেন? তাকে এখন থেকে নজরদারিতে রাখতে হবে। এই কাজে তাকে সহায়তা আশ্বাস দিয়েছেন সেই থানার একমাত্র নিষ্ঠাবান অফিসার মলয় কুমার।


আফনান চৌধুরীকে কি শেষ পর্যন্ত শাস্তির আওতায় আনা যাবে?

ওসি হারুন কি পারবেন তাকে বাঁচাতে? সামান্য একটা কাজের জন্য আবিরকে আর কতক্ষন বসে থাকতে হবে?

মলয় কি শেষ পর্যন্ত তার সততা ধরে রাখতে পারবে?


My Thoughts: সিম্পল স্টোরি লাইন। ক্রাইম জনরার ক্ষেত্রে খুবই সিম্পল একটা শুরু। তাই শুরুটা দেখেই অনেকে শেষটা অনুমান করে ফেলতে পারেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরই বুঝতে পারবেন কি ভয়ংকর রকমের ভুল ছিলেন আপনি। ২০ থেকে ৩০ মিনিট করে মাত্র আট পর্বের এই সিরিজটি একবার দেখতে বসলে শেষ না করে উঠিতে পারবেন না তা নিশ্চিত।


প্রতিটা চরিত্রের অভিনয় থেকে শুরু করে আশফাক নিপুণের স্টোরি টেলিং, ভিজুয়াল, সাউন্ড ট্র‍্যাক সবকিছুই ছিল মনে রাখার মত। সত্যি বলতে আমাদের দেশে এ ধরণের কাজ অনেক বিরল। আপনি যদি দেখে থাকেন তবে আপনার অভিজ্ঞতা কমেন্ট করে জানান। আর না দেখে থাকলে এখনই দেখে ফেলুন।


If you like to read then cheak out this page: Shazid Al Mahmud




 
 
 

Comments


14372307_1760888004185917_2115663295210837766_o.jpg

Hi there!

এই লিখাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো বিষয়ে যোগাযোগ করতে আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন।

আমার ফেসবুক পেইজঃ Shazid Al Mahmud 

 

 

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

All rights reserved 

bottom of page