MCU Phase Four New Super Villain!
- Aug 9, 2021
- 2 min read
Updated: Aug 10, 2021
কিছুদিন আগে থেকেই ভাবছিলাম যে, মার্ভেলের নেক্সট ফেইজের সুপার ভিলেন কে হতে পারে। শুরুতে মনে হয়েছিল গেলেক্টাস হবে, ওর সেলেস্টিয়াল লেভেলের পাওয়ার আছে। থানসের পর গেলেক্টাসই পারে ওর যায়গাটা নিতে। পরে লোকি সিরিজ এ ক্যাং এর এন্ট্রি হলো। এখন পর্যন্ত ক্যাং ই ফেন ফেভারিট থাকবে। তবে এত আগে ফেইজের একদম শুরুতেই সুপার ভিলেনকে পরিচয় করিয়ে দেয়ার কথা না।
আমি মনেকরি ক্যাং ছাড়াও আরো কিছু শক্তিশালী ভিলেইন আসবে। এমনকি গেলেক্টাস, ড. ডুমও হতে পারে।
তবে আজ অবশ্য একটা নতুন ভিলেন/ হাফ ভিলেন সম্পর্কে জানাবো যে কিনা নিশ্চিতভাবেই এই ফেইজে আসবে এবং খুব পাওয়ারফুল একজন ভিলেন হবে।
কেন জানি আবার আজকে দ্বিতীয় বারের মত Guardian of the Galaxy 2 দেখছিলাম। সোভেরেইনের যে রানী (গোল্ডেন কালার) সে ফুল স্কেল এটাক করেও কিন্তু গার্ডিয়ান অফ দ্যা গ্যালাক্সির একজন মেম্বারকেও মারতে পারেনি উলটো তাদের পুরো আর্মিই ডেস্ট্রয় হয়ে যায় (দুই বারই)। প্রথমবার তো ইগো (Ego) ই বাচিঁয়ে দেয় কিন্তু দ্বিতীয় বার ওরা নিজেরাই বিট করে সোভেরেইনদের ফুল আর্মি। রানী তাদের উপর অনেক ক্ষেপে যায় এবং যেকোনো উপায়ে এই গার্ডিয়ানদের শেষ করবে বলে ঠিক করে।
তো পোস্ট ক্রেডিট এ যেয়ে দেখলাম, ওই সোভেরেইনদের রানী একটা ইলেক্ট্রিক বক্স (Nest) এর দিকে তাকিয়ে আছে এবং Adam নামে কাউকে ডাকছে। এটা আগের বার খেয়াল করিনি ওইরকম ভাবে। তাই আজ একটু ঘাটাঘাটি করলাম এইটা নিয়ে।

যতটুকু বোঝা গেল, নেক্স গার্ডিয়ান মুভির মেইন ভিলেন হবে এই এডাম ওয়ারলক (Adam Warlock)।
এডাম ওয়ারলকের কমিকের অরিজিন অনেক কমপ্লেক্স। কমিকসে সউল স্টোনও নাকি এডামের কাছে সবার প্রথমে ছিল। তো সেদিকে খুব একটা যেতে চাচ্ছি না, কারণ যত দিন যাচ্ছে এমসিইউ থেকে কমিকস ততই আলাদা হয়ে যাচ্ছে। তবে এডাম ওয়ারলক যে ফেইজ ফোরের ওয়ান অফ দ্যা পাওয়ারফুল ভিলেন হবে এতে কোনো সন্দেহ নেই।
Adam Warlock's Power:
কমিকসে এডাম ওয়ারলকের পাওয়ার কিন্তু অনেকটা থর (Thor) এর কাছাকাছি।
ওর পাওয়ারের মধ্যে আছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান স্পীড এবিং ইন্টেলিজেন্স। সম্ভবত, শক্তি হবে উইন্টার সোলজাদদের মত। তবে ওর ইন্টেলিজেন্স এবং স্পীড অতুলনীয় হবে। লাইট স্পিড বা আলোর গতিতে যেতে পারবে। অর্থাৎ ক্যাপ্টেন মার্ভেল বা ওডিন ফোর্সের মত বা তার চেয়ে বেশি গতি। ভিশনের মত এনার্জি প্রজেকশন করতে পারবে। তাছাড়া এডাম ওয়ারলকের বডি মানুষের ফিজিকাল বডি থেকে অনেক স্ট্রং, তাই ওর রিজেনারেশন বা হিলিং পাওয়ারও মানুষের থেকে অনেক বেশি।
Guardian of the Gelaxy 3:
কোনো সন্দেহ নেই যে, এই এডাম ওয়ারলককে বানানোই হবে গার্ডিয়ান অফ দ্যা গ্যালাক্সিদের শেষ করতে।
যতটুকু বুঝলাম গার্ডিয়ানরা যুদ্ধে হেরে যাবে যদি কোনো সাপোর্ট না পায়। কমিকসে এডাম ওয়ারলক কিন্তু থানস লেভেলের ভিলেন। এর উপর ইগো মারা যাওয়ার পর পিটার কুইলের এখন আর কোনো সেলেস্টিয়াল পাওয়ারও নেই। গামোরাও এখন নতুন। ও আগের থেকে অনেক কম এক্সপিরিয়েন্সড। তো কোনো ভাবেই ওরা পেরে ওঠার কথা না। কিন্তু মার্ভেলের টুইস্ট এখানেই।
Adam Warlock vs Thor:
আমি ভুলেই গিয়েছিলাম যে এখন থর (Thor)ও থাকবে গার্ডিয়ানদের সাথে। এভেঞ্জার এন্ড গেমে থর কিন্তু ভলকেরিকেই এসগার্ডিয়ানদের দায়িত্ব দিয়ে দেয়। তাই এখন সে অনেকটা ফ্রি। নেক্স গার্ডিয়ান অফ দ্যা গ্যালাক্সি মুভিতে গার্ডিয়ানদের সাথে থর কে দেখতে পাওয়াটা স্বাভাবিক।
আর যদি এই থিওরি সত্যি হয় তাহলে এডাম এবং থরের সামনা সামনি লড়াই হবে এবং আমরা অসাধারণ কিছু ফাইট সিন উপভোগ পারবো।
তবে এডাম কিন্তু হাফ ভিলেন অর্থাৎ তার মাঝে ভালো দিকও আছে। অনেকটা লোকির মতই। সম্ভবত গার্ডিয়ানদের সাথে যুদ্ধে গেলে সে নিজের ভুল বুঝতে পারবে এবং ভলো হয়ে যাবে। বাকিটা সময়ই বলে দিবে।
Thank you for reading!
Cheakout My FB Page: Shazid Al Mahmud













Comments