Loki Series Explained in Bangla
- Jul 15, 2021
- 3 min read
লোকির ৬ষ্ঠ বা ফাইনাল এপিসোড শেষ হলো আজ। অসাধারণ একটি সিরিজ ছিল এটি। মার্ভেল ধীরে ধীরে তাদের কঠিন সব কনসেপ্টগুলো আমাদের সামনে তুলে ধরছে। মাল্টিভার্স, টাইম ট্রাভেল, টি ভি এ, ভ্যারিয়েন্ট, নেক্সাস ইভেন্ট কিছুই বাদ রাখছে না। বোঝাই যাচ্ছে যে, মার্ভেলের ফেইজ ফোর (Phase 4) হবে বাকি ফেইজগুলো থেকে অনেক জটিল।
স্পয়লার এলার্ট⚠️
মার্ভেলের রিসেন্ট তিনটা সিরিজের মধ্যে এই লোকি সিরিজটি ছিল সবচেয়ে আনপ্রেডিক্টেবল। শুরু থেকেই প্রচুর কনফিউশান ছিল যে আসলে টি ভি এ (Time Variant Authority) কারা? থানস, ওডিন, হেলা, এইনশেন্ট ওয়ানের মত পাওয়ারফুল এনাটিটি থাকতে এই টি ভি এ কোথা থেকে আসলো?

আবার এই টি ভি এ পরিচালনা করে পৃথিবীর কিছু সাধারণ মানুষ। টি ভি এ এতই শক্তিশালী যে, তাদের এখানে ইনফিনিটি স্টোনগুলো পেপার ওয়েট হিসেবে ব্যাবহার করা হয়। সিরিয়াসলি? যে ইনফিনিটি স্টোনের জন্য টনি স্টার্ক তার জীবন দিয়ে দিছে...
টি ভি এ কারা?
টাইম ভেরিয়েন্ট অথরিটি সংক্ষেপে টি ভি এ। এদের কাজ হলো টাইমলাইনকে একের মধ্যে সীমাবদ্ধ রাখা এক থেকে বেশি বাড়তে না দেয়া।
তারা এজন্য পৃথিবী থেকে মানুষদের হায়ার করে (তাদের অজান্তেই)। এতদিন পর্যন্ত আমরা জানতান তিনজন টাইম কিপার মিলে এই টিবিএ পরিচালনা করে, কিন্তু তা সত্য নয়।
নেক্সাস ইভেন্ট কি?
যখন কোনো একজন মানুষ বা এলিয়েন অথবা যে কেউ এমন কাজ করে যার ফলে টাইমলাইনে একটা গাছের ডালের মত শাখা তৈরি হয় তখন তাকে বলে নেক্সাস ইভেন্ট।
এই ইভেন্ট গুলা এমন কাজ করলে হয়, যেই কাজটা করার কোনো সম্ভাবনা ছিল না। কারো কারো নেক্সাস ইভেন্ট অনেক ছোট আবার কারো কারো অনেক বড়।
কেউ নেক্সাস ইভেন্ট তৈরি করে ফেললে টি ভি এ একটা টিম পাঠায় সেই নেক্সাস ইভেন্টকে মোছার জন্য আর ওই ভেরিয়েন্ট কে এরেস্ট করার জন্য। আমাদের লোকির নেক্সাস ইভেন্ট ছিল এন্ডগেমে টেসারেক্ট (স্পেস স্টোন) চুরি করা।
টি ভি এ লোকিদেরকে এত ভয় পায় কেনো?
লোকি কে আপনারা যতটা দুর্বল ভাবে সে ততটা দুর্বল না, কারো কারো মতে লোকির ম্যাজিক স্কিল ডক্টর স্ট্রেঞ্জ এর (বর্তমান সরসরাস সুপ্রিম) থেকেও শক্তিশালী।
টিভিএ যদি একটা শক্তিশালী কম্পিউটার হয় তাহলে লোকিরা হলো সেই কম্পিউটারের ভাইরাস। টিভিএ সব ভেরিয়েন্টদের শেষ করে দিলেও লোকি ভেরিয়েন্ট দের শেষ করতে পারে না। এজন্যে বলা হয়, Lokies don't die, they survive! অর্থ: লোকিরা মরে না, ওরা কোনো না কোনো ভাবে বেঁচে যায়। এই লোকি ভেরিয়েন্ট দের নিয়েই টি ভি এ এর যত প্রব্লেম এবং শেষ পর্যন্ত এই লোকির হাতেই টি ভি এ ধ্বংশ হলো।
রিভনিয়া রেন্সলেয়ার কে?
রিভনিয়া রেন্সলেয়ার হলো টিভিএ এর সিইও বা মেইন জাজ। ও একাই পুরো টি ভি এ পরিচালনা করে। টাইম কিপাররা ওকে সরাসরি পরামর্শ দেয় আর ও তা পালন করে। ও জানে যে, ওরা সবাই ভেরিয়েন্ট। কিন্তু রেন্সলেয়ার এটা বিশ্বাস করে, টি ভি এ এর উদ্দেশ্য খারাপ না।
সিলভির সাথে ওর শত্রুতার কারণ, ছোট বেলায় সিলভিকে ও ই তুলে এনেছিল এবং পরবর্তীতে এর জন্য তার প্রমশন হয়।
ভয়েড কি?
ভয়েড অনেকটা কম্পউটারের রিসাইকেল বিনের মত। টি ভি এ যখন কাউকে প্রুন করে বা লাঠি দিয়ে কোনো কিছু ভ্যানিশ করে দেয় তখন সেটা এই ভয়েড এ চলে যায়।
ভয়েডে একটা ধোয়ার দানব থাকে যে সব ভেরিয়েন্ট দের মেরে ফেলে। এটার নাম এলাইওথ। এটা সব ভেরিয়েন্ট দের মারতে পারলেও লোকিদের সহজে মারতে পারে না৷ যার ফলে সেখানে আমরা শুধু লোকি ভেরিয়েন্টদেরকে দেখতে পাই।
কেং দ্যা কনকোয়েরার কে?
কমিকস অনুযায়ী কেং হলো পৃথিবীতে জন্মানো একজন সাধারণ মানুষ। তার টাইম ট্রাভেলের প্রতি অনেক ঝোক ছিল। পরবর্তীতে সে টাইম ট্রাভেল নিয়ে অনেক গবেষণা করে টাইম মেশিন তৈরি করে ফেলে। এরপর এক টাইমলাইন থেকে আরেক টাইমলাইনে ঘুরে বেড়ায়। তার কোনো সুপার পাওয়ার বা কোনো ম্যাজিক জানা না থাকলেও সে ফিউচার জানে এবং ফিউচারের অস্ত্র ব্যাবহার করে। যার ফলে তার সাথে কেউ পেরে ওঠে না। সে একাই টিভিএ এর মত একটা প্রতিষ্টান দাড় করিয়েছে, বুঝতেই পারছেন তার জ্ঞ্যানের পরিধি। কেং এক সময় এত শক্তিশালী হয়ে ওঠে যে, সে একটা সম্পূর্ণ গেলাক্সি দখল করে নেয়। এর পর থেকে তার নাম হয়ে যায় কেং দ্যা কনকোয়েরার। সম্ভবত ফেইজ ফোর এর মেইন ভিলেন হবে এই কেং দ্যা কনকোয়েরার।
হি হু রিমেইনস কে?
এর অর্থ হলো যে সব সময় থাকে। হি হু রিমেইনস হলো টি ভি এ এর আসল প্রতিষ্ঠাতা যে কিনা তার বুদ্ধি এবং মেধা দিয়ে সে এই টি ভি এ প্রতিষ্ঠা করেছে। এই হি হু রিমেনস আসলে একটা টাইটেল এর পেছনে রয়েছে কেং এর একটা সুপিরিয়র ভেরিয়েন্ট মাত্র। কেং এর এই ভেরিয়েন্ট অন্য সব ভেরিয়েন্টদের ডিলিট করে একটা সিঙ্গেল টাইমলাইন তৈরি করে। কারণ কেং এর ভেরিয়েন্টগুলো অনেক শক্তিশালী হয়, তাদের থামানোর মত পাওয়ার সকলের থাকে না। যখন কেং এর এক ভেরিয়েন্ট আরেক ভেরিয়েন্ট এর সাথে যুদ্ধ করে তখন পুরো গেলাক্সি এর উপর প্রভাব পরে। তাই সিঙ্গেল টাইম লাইন থাকলে কেং এর আর কোনো ভেরিয়েন্ট এর জন্ম হয় না। এজন্যই মুলত টি ভি এ প্রতিষ্ঠা করেছে কেং। এখন যেহেতু টিভিএ আর নেই, সুতরাং কেং এর ভেরিয়েন্টগুলো এখন মুক্ত। পরবর্তী এন্টম্যান কোয়ান্টাম মেনিয়া মুভিতে আবার কেং দ্যা কনকোয়েরার কে দেখা যাবে।
মিস মিনিট কি আসলেও কোনো রোবট নাকি মানুষ?
টি ভি এ আসলে কোথায় অবস্থিত?
টি ভি এ আসলে ভালো নাকি খারাপ?
ইত্যাদি প্রশ্নের উত্তর আমার জানা নেই। জানতে পারলে আপডেট করে দিব। ধন্যবাদ।





Comments