top of page
Search

How to sleep fast and effectively (Bangla)

  • Jul 17, 2021
  • 2 min read

ঘুম মানব দেহের জন্যে অপরিহার্য একটি বিষয়। একজন সুস্থ মানুষের দৈনিক ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। পর্যাপ্ত ঘুমের অভাবে ক্লান্ত থেকে শুরু করে বিভিন্ন মানসিক সমস্যাও হতে পারে। সারাদিনের ক্লান্তি দূর করতে, শরীর সতেজ রাখতে, কাজে মনোযোগ বাড়াতে দরকার সময় মত ঘুম। সেক্ষেত্রে দ্রুত ঘুমানোর কিছু কৌশল জানা থাকাটা আবশ্যক



১. ঘুম না এলে বিছানায় শুয়ে থাকা ঠিক নয় বরং এমন কিছু করা উচিত যাতে মন শিথিল হয়। এক্ষেত্রে বই পড়া বা গান শোনা যেতে পারে। অনেকে আবার ঘুমানোর পূর্বে ASMR বা কৃত্রিম শব্দ শুনে থাকেন। ইউটিউবে ASMR লিখে সার্চ দিলে এমন অনেক ভিডিও পাওয়া যাবে।


২. ঘুমানোর এক ঘন্টা আগে থেকে সকল প্রকার ডিভাইস, যেমনঃ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টিভি ইত্যাদি ব্যাবহার করা থেকে বিরত থাকা উচিত। এগুলো ঘুমের ব্যাঘাত ঘটায়।


৩. মোবাইল বা কম্পিউটারের স্ক্রিন থেকে এক ধরণের ব্লু লাইট নির্গত হয় যা আপনার মস্তিষ্ককে ঘুমাতে বাধা প্রদান করে। এই ব্লু লাইট নিয়ন্ত্রণ করতে বর্তমানে ফোন ও ল্যাপটপে 'নাইট লাইট' নামের একটা অপশন দেয়া হয়। 'নাইট লাইট' মুড অন করলে ব্লু লাইট নির্গমন হ্রাস পায়, তাই রাত হলে এই মুডটা ব্যাবহার করা উচিত।


৪. দৈনিক ব্যায়াম করা ভালো ঘুমের জন্যে উপযোগী। ব্যায়াম করলে শরীর ক্লান্ত হয়, শক্তি ক্ষয় হয়। সেই শক্তি পূরণে ঘুমের প্রয়োজন হয়। নিয়মিতভাবে ব্যায়াম ভালো ঘুম হতে সাহায্য করে। তবে ঘুমাতে যাওয়ার ঠিক আগে আগে ব্যায়াম না করাই উত্তম।


৫. রাতে ঘুমানোর পূর্বে স্নান করে নেয়া ভালো ঘুমের জন্য সহায়ক। স্নান করলে শরীর সতেজ হয়, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে ঘুম ভালো হয়।


৬. ঘুমানোর পূর্বে ভারী খাবার খাওয়া উচিত নয়, এতে খাবার পরিপাকে ব্যাঘাত ঘটতে পারে। আবার একদম খালি পেটে ঘুমাতে যাওয়াও ঠিক না। এক্ষেত্রে হালকা খাবার যেমন, সালাদ বা ফলমূল খাওয়া যেতে পারে। ঘুমানোর পূর্বে গরম দূধ খাওয়াও একটি ভালো অভ্যাসের মধ্যে পরে।


৭. বলা হয়ে থাকে মানুষ অভ্যাসের দাস। মানুষ তার অভ্যাস গুলো সহজে ভুলে যেতে পারেনা। তাই প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠা প্রয়োজন। এর ফলে সময়মত ঘুমানোর অভ্যাস তৈরি হবে। আমাদের সকলেরই এই দ্রুত ঘুমানোর অভ্যাসটি তৈরি করা উচিত।

 
 
 

Comments


14372307_1760888004185917_2115663295210837766_o.jpg

Hi there!

এই লিখাটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো বিষয়ে যোগাযোগ করতে আমার সাথে ফেসবুকে যুক্ত হতে পারেন।

আমার ফেসবুক পেইজঃ Shazid Al Mahmud 

 

 

Let the posts
come to you.

Thanks for submitting!

  • Facebook
  • Instagram
  • Twitter
  • Pinterest

All rights reserved 

bottom of page