Clean Your Friend Circle
- Jul 24, 2021
- 1 min read
যে রুমটাতে আমরা জীবনের বেশিরভাগ সময় কাটাই সেই রুমের প্রতিটা জিনিসই আমাদের কাছে প্রিয়। কিন্তু একটা সময় আসে, যখন রুমটা নোংরা যায়। তখন সেটা পরিষ্কার করতে হয় অথবা কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর জিনিস ফেলে দিতে হয়। অন্যথায়, উপকারের চেয়ে অপকারই বেশি হওয়ার সম্ভাবনা থাকে।
আমি মনেকরি, আমাদের ফ্রেন্ড সার্কেলটাও অনেকটা সেই রকম।
জীবনের কিছু সুন্দর মুহুর্ত আমরা আমাদের বন্ধুদের সাথে কাটাই। কিন্তু একটা সময় আসে যখন এই বন্ধুদের মধ্যে অনেকেই ভুল পথে পা দিবে। আমাদের উচিত তাদেরকে সংশোধন করা। তাদের সাহায্য করা। তাদেরকে তাদের ভুল সম্পর্কে অবগত করা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শত চেষ্টা করেও তাদের আর সংশোধন করা সম্ভব হয় না।
এরূপ পরিস্থিতিতে ফ্রেন্ড সার্কেলটাকে পরিষ্কার/ছাটাই করাই হতে পারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
সৎ সঙ্গে সর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ!
এর সবচেয়ে উতকৃষ্টতম উদাহরণ "আজ বুয়েটের চার ছাত্রের পরিস্থিতি"।
অবশ্যই এর পেছনে তাদের পরিবার, তাদের পরিবেশ, নৈতিক শিক্ষার অভাবসহ অনেক কিছুকেই দায়ী করা যায়। কিন্তু ব্যাক্তিগত ভাবে আমার বিশ্বাস, অসৎ সঙ্গের প্রভাবটাই এখানে সবচেয়ে বেশি।
একটা ভালো সার্কেল যেমন আপনাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে তেমনি একটা নোংরা সার্কেল আপনাকে নোংরামির দিকে নামিয়ে আনতে পারে।
আমাদের উচিত এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতিকারের পাশাপাশি প্রতিরোধমূলক ব্যাবস্থার দিকেও গুরুত্ব দেয়া।





Comments