
Chocolate Day- ৭ জুলাই নাকি ৯ ফেব্রুয়ারি?
- Jul 8, 2021
- 1 min read
আজ অদ্ভুত এক বিপাকে পড়লাম। ৭ ই জুলাই আন্তর্জাতিক চকলেট দিবস সবাই জানি। কিন্তু ফেব্রুয়ারিতেও নাকি একটা চকোলেট দিবস আছে? আমি প্রথমে ভেবেছিলাম ওইটা হয়তো ফ্রেন্ডশিপ ডে, এটাকেই হয়তো মানুষ ভুল করে চকোলেট ডে বানিয়ে ফেলছে। তো যাক ব্যাপার না, গুগলে সার্চ দিলেই তো চলে আসবে আসল ব্যাপার। গুগলে Chocolate Day লিখে সার্চ দিলাম আসলো ৭ ই জুলাই। যাক, একটা তো কনফার্ম হলো। এবার, গুগলে 9 February লিখে সার্চ করলাম। ৯৯℅ সিউর ছিলাম অন্য কিছু আসবে কিন্তু না, আসলো Chocolate Dayএরপর বাধ্য হয়ে নেমে পড়লাম আসল কাহিনি বের করার জন্য।
কাহিনি খুবই সহজ, ৭ ই জুলাই হলো আন্তর্জাতিক/ বিশ্ব চকলেট দিবস। এখন এর পেছনের ইতিহাস কি এটা গুগলে সার্চ দিয়ে জেনে নিবেন, এইখানে লিখে আর কালি নষ্ট করলাম না। তবে ৯ ফেব্রুয়ারির যে চকোলেট দিবস সেটা আসলে কোনো ইন্ডিভিজুয়াল দিবস না, সেটা হলো Velentines Week বা ভালোবাসার সপ্তাহের একটা অংশ। ভেলেন্টাইন্স ডে এর আগের যে সপ্তাহ সেটাকেই মুলত ভেলেন্টাইন্স উইক বলে। অর্থাৎ ৭ থেকে ১৩ তারিখ এই সাত দিন। এই সাতদিন অনেকটা ভালোবাসা দিবসের জন্য প্রস্তুতি নেয়ার দিন।
৭ ফেব্রুয়ারি রোজ ডে (গোলাপ দিবস)
৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে (প্রপোজ দিবস)
৯ ফেব্রুয়ারি চকোলেট ডে (চকলেট দিবস)
১০ ফেব্রুয়ারি টেডি ডে (ভাল্লুক দিবস)
১১ ফেব্রুয়ারি প্রমিস ডে (প্রতিজ্ঞা দিবস)
১২ ফেব্রুয়ারি হাগ ডে (জড়িয়ে ধরা দিবস)
১৩ ফেব্রুয়ারি কিস ডে (চুমু দিবস)
অবশেষ,
১৪ ফেব্রুয়ারি ভেলেন্টাইন্স ডে (ভালোবাসা দিবস)
সুতরাং আপনি ৯ ফেব্রুয়ারিকে সরাসরি চকলেট দিবস বলতে পারেন না, এটা বলতে হবে ভেলেন্টাইন্স উইকের চকলেট ডে। আর ৭ জুলাই আন্তর্জাতিক চকলেট ডে। এরপর থেকে এভাবেই বলবেন, নাহলে আমার মত অনেকেই এইটা গুলিয়ে ফেলবে। ধন্যবাদ৷





Comments